নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ ২৫-এ জায়গা করে নিয়েছেন জাতীয় দলের তরুণ ওপেনার নাইম শেখ। এই ফরমেটে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন তিনি।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৬২তম থেকে ৫৬তম স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান, যিনি প্রথম ম্যাচে ৩৩ বলে ৩৬ রান করেন। এছাড়া বোলারদের তালিকায় তিনি ঢুকেছেন শীর্ষ ২০-এ। ২১তম স্থান থেকে ৩ ধাপ এগিয়ে ১৮তম স্থানে তিনি। মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ১৬ ধাপ। ৪৬তম থেকে তার অবস্থান এখন ৩০তম।
