নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারারেতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার (২৩ জুলাই) মাঠে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ওপেনার লিটন দাস চোট পাওয়ায় দ্বিতীয় ম্যাচে তার খেলা অনিশ্চিত। যে কারণে নিশ্চিতভাবেই একাদশে আসছে পরিবর্তন। দলীয় সূত্র অনুযায়ী, এই ম্যাচে অভিষেক হতে যাচ্ছে তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারির।
কার্যকরী স্পিন বোলিং, গতির ফিল্ডিং ও মারকুটে ব্যাটিংয়ের কারণে স্কোয়াডে ডাক পেয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে চলেছে তার। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
জিম্বাবুয়ে : রেগিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানি, তারিসাই মুসাকান্দা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি ও রিজার্ড এনগারাভা।
বাংলাদেশ : নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান
