ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন হারিস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কার্ডিফে আজ (৮ জুলাই) থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এই সিরিজের আগেই দুঃসংবাদ শুনলেন ব্যাটসম্যান হারিস সোহেল। পাকিস্তানের এই ব্যাটসম্যান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন।

গেল সপ্তাহেই ডার্বিতে দলের অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন হারিস।এমআরআই রিপোর্ট বলছে তার ইনজুরিটি গ্রেড ৩ এর সমমাত্রার। যা তাকে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছুঁড়ে ফেলেছে। ওয়ানডে সিরিজ শুরুর আগে এমন দুঃসংবাদে হতাশ হারিস। জানিয়েছেন এই সিরিজে ভালো কিছু করার প্রত্যাশা ছিল তার।

হারিস বলেন,”আমি ওয়ানডে ম্যাচগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এবং দলের সাফল্যে অবদান রেখে নিজের জায়গাটা আরো মজবুত করতে চেয়েছিলাম। আমি হতাশ হয়েছি যে আমার এই সফরটি সংক্ষিপ্ত হয়ে গেল। তবে আমি লাহোরে ফিরে পুনর্বাসন কর্মসূচীর মধ্য দিয়ে যাব যাতে আমি ২০২১-২২ মৌসুমে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »