অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী ২০ জুলাই শুরু হবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।এই সিরিজটি সামনে রেখে ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান বোর্ড।

দলের অধিনায়ক হিসাবে থালবেন কাইরন পোলার্ড ও সহ অধিনায়ক হিসাবে থাকবেন শাই হোপ। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। শক্তশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, তাই দলের অভিজ্ঞ ক্রিকেটারদের দলে বিড়িয়েছে ক্যারিবিয়ানরা। আছেন জেসন হোল্ডার, এভিন লুইস, ড্যারেন ব্রাভোদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গেল মার্চ মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের আগে ফিটনেস পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন শিমরন হেটমায়ার, রস্টন চেজ ও শেলডন কটরেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে ফিরেছেন তারা তিন জন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াডে ছিলেন মেয়ার্স ও সিনক্লেয়ার। তবে তখন কোনো ম্যাচ খেলার সুযোগ তাদের হয়নি। কোনো ম্যাচ না খেলেই আবার ওয়ানডে স্কোয়াড থেকে বাদও পড়লেন এই দুই ক্রিকেটার। তবে লঙ্কা সিরিজের শেষ ম্যাচে অভিষেক হওয়া অ্যান্ডাসন ফিলিপ দলে জায়গা পেয়েছেন।

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২০ জুলাই ও বাকি দুই ম্যাচ ২২ ও ২৪ জুলাই। তবে তার আগে হবে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০ ওভারের সিরিজটির ম্যাচগুলো হবে যথাক্রমে ৯ জুলাই, ১০ জুলাই, ১২ জুলাই, ১৪ জুলাই ও ১৬ জুলাই।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড : কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), শিমরন হেটমায়ার, রস্টন চেজ, শেলডন কটরেল, জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, ফ্যাবিয়ান অ্যালেন, আকিল হোসেইন, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যান্ডারসন ফিলিপ, নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »