নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দিনের শুরুতে দুই উইকেট হারালে বিপাকে পড়ে টাইগাররা। এরপর ব্যক্তিগত ২৩ রানে অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে স্লিপে টেলরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন টাইগার ওপেনার সাদমান ইসলাম। যার ফলে তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল হকের সঙ্গে তাঁর ৬০ রানের জুটি ভাঙে। তারপর ৩ উইকেটে ৭০ রান দিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ।
