চেন্নাইয়ের কোচ হবেন ধোনি, দাবি হগের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল  বলা হয়ে থাকে চেন্নাই সুপার কিংসকে। আর আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন মহেন্দ্র সিং ধোনি।

তবে আগামী বছর ২০২২ সালের আইপিএলে ধোনিকে খেলোয়াড় হিসেবে নাও দেখা যেতে পারে। তবে খেলোয়াড় হিসেবে দেখা না গেলেও সাবেক অজি অলরাউন্ডার ব্যাড হগ মনে করেন খেলা ছেড়ে দিলেও দলটি ধোনিকে ছাড়বে না। সাবেক এই ভারতীয় অধিনায়ককে তাই দলটির কোচিং স্টাফে দেখা যেতে পারে।

হগ এক টুইটে লিখেছেন,’‘এমএস ধোনি কখনই চেন্নাই সুপার কিংস ছাড়বেন না। তিনি হলেন ফ্র্যাঞ্চাইজিটির মহারাজা। তাঁকে কোচের ভূমিকায় দেখা যেতে পারে।’’

২০২২ আইপিএলের আগে হবে মেগা নিলাম। যে কারণে চেন্নাইয়ের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথা ভেবে ধোনিকে রিটেইন নাও করতে পারে দলটি এমনটি দাবি হগের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »