নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম ভারতের আহমেদাবাদে। তবে আবারো ৩০০ কোটি টাকা ব্যয়ে আরেকটি স্টেডিয়াম বানাতে যাচ্ছে ভারত। এই স্টেডিয়ামটি নির্মাণ হবে ভারতের জয়পুরে।
আর এই স্টেডিয়ামটি বানানোর পুরো দায়ভার নিয়েছে রাজস্থান ক্রিকেট একাডেমি। জয়পুরে হতে যাওয়া নতুন এই স্টেডিয়ামে ৭৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা থাকবে। যা হবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম।
রাজস্থান ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট বৈভব গেহলত বলেছেন,”এই স্টেডিয়াম হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম। ৭৫ হাজার দর্শক একসঙ্গে বসে ক্রিকেট উপভোগ করতে পারবেন। দুইটি পর্যায়ে স্টেডিয়ামের নির্মাণ সম্পন্ন হবে- প্রথম পর্যায়ে ১ লক্ষ ৪০ হাজার দর্শকাসন বিশিষ্ট নির্মাণ শেষ হবে যেখানে ১১টি খেলার পিচ, দুটো প্র্যাকটিস গ্রাউন্ড, একটা ক্রিকেট একাডেমি, একটা হোস্টেল, পার্কিং ফেসিলিটি, স্পোর্টস ক্লাব, হোটেল এবং জিম থাকবে।”
