আবাহনীর শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী সুজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল শনিবার (২৫ জুন) প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে আবাহনী। আর এই দুই জায়ান্টের লড়াই পাচ্ছে অঘোষিত এক ফাইনালের তকমা।

আবাহনী ও প্রাইম ব্যাংক সমান ২২ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় অবস্থান করছে। তাই এই ম্যাচে জয়ী দলই হবে চ্যাম্পিয়ন।গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে আবাহনী অবশ্য শিরোপা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।

‘ফাইনাল’ ম্যাচের আগের দিন শুক্রবার (২৫ জুন) আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বলেন,’‘কাল লিগে আমাদের শেষ খেলা, প্রাইম ব্যাংকের সাথে। এটাই শিরোপা নির্ধারণী খেলা। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।’’

যদিও সুজন প্রাইম ব্যাংকের শক্তিমত্তার কথা স্বীকার করলেন অবলীলায়। দলটির প্রতি সমীহ প্রকাশ করে তিনি বলেন,’‘অবশ্যই প্রাইম ব্যাংক খুব শক্তিশালী একটি দল। আমরাও শক্তির দিক থেকে পিছিয়ে নেই। যে দল ভালো খেলবে সেই দলই কাল লিগ শিরোপা জিতবে। প্রাইম ব্যাংককে মোকাবেলা করতে আমরা প্রস্তুত। এর আগে লিগে ওদের সাথে আগের দেখায় আমরা জয়ী হয়েছিলাম। আশা করি এই ম্যাচেও ভালো করবো। কাল জিতেই শিরোপা জিততে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »