ভারতকে আবহাওয়া বাঁচিয়ে দিচ্ছে- ভন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল। কিন্তু শুরু হয়েছে এই কথাটা বলা যাবে না। কেননা ম্যাচের প্রথম দিনে কোন বল মাঠে গড়ায় নি। দু,দল মাঠেই নামতে পারে নি।
সাউদাম্পটনের দ্য রোজ বোলে বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে ম্যাচের প্রথম দিন। আর এটা নিয়েই ভারতকে খোঁচা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল ভন।

 

টুইটারে ভন লিখেন, “আমি দেখছি ভারতকে আবহাওয়া বাঁচিয়ে দিচ্ছে।” এর আগেও ভারতকে নিয়ে বিদ্রুপ করে আলোচনায় এসেছেন মাইকেল ভন। এই টুইট নিয়ে ফের সরগরম হয়েছে টুইটার।

বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুটি দল নিউজিল্যান্ড এবং ভারত। ওয়াল্ড টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তার পরেই ভারতের অবস্থান। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু নিরপেক্ষ হওয়াতে দুই দলের জন্যই সমান সুযোগ রয়েছে। তাই ভনের এমন মন্তব্য কখনোই মেনে নিবে না ভারতীয় দল কিংবা ভক্ত সমর্থকরা।

সাউদাম্পটনে ম্যাচের প্রথম দিনে সূর্যের দেখা মিলে নি। ম্যাচ শুরুর প্রায় ঘণ্টাখানেক আগ থেকেই বৃষ্টি শুরু হয়। মাঝে বিরতি দিলেও আকাশ ছিল মেঘে ঢাকা। দফায় দফায় বৃষ্টি হওয়াতে প্রথম দিনে মাঠেই নামতে পারে নি দুই দল।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »