বৃষ্টির কারণে পরিত্যাক্ত সুপার লিগের প্রথম ম্যাচ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ সুপার লিগের প্রথম ম্যাচে আবারো বৃষ্টির বাঁধা। যে কারণে প্রথম ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন ম্যাচ অফিশিয়ালসরা। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সকে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এর আগে মিরপুরে নির্ধারিত সময়েই সকাল ৯ টায় খেলা মাঠে গড়ায়। তবে প্রাইম দোলেশ্বর মাত্র ১.৩ ওভার ব্যাটিং করার পরই নামে ঝিরিঝিরি বৃষ্টি। চলে ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত, যে কারণে উপায় না দেখে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »