নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডিপিএলের ৫৭ তম ম্যাচে সুপার ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। জয়ের ধারা ধরে রেখেছে সাকিববিহীন মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে বৃষ্টি বিঘ্নত ম্যাচের দৈঘ্য নেমে আসে ১০ ওভারে। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৮ রান করতে পারে মোহামেডান। দলের হয়ে একাই লড়াই করেন আব্দুল মজিদ। ৩০ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৭ রান করেছে আব্দুল মজিদ। পারভেজ হোসেন ইমন ৭(৮), ইরফান শুক্কুর ৫(৭), সামসুর রহমান ৮(৪), শুভাগত হোম ২(৪)। দলের বাকি ৫ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেন নি। খেলাঘরের হয়ে ২ ওভার বল করে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ইরফান হোসেন, ২ ওভারে ১৮ রানে ১ উইকেট নিয়েছেন সাদমান হোসেন, ১ ওভারে ১৬ রানে ১ উইকেট নিয়েছেন টিপু সুলতান।
৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৮৮ রানে থামে খেলাঘরের ইনিংস। লক্ষ্য তাড়ায় খেলতে নেমে ইনিংসে প্রথম বলেই তাসকিনের বলে এলবিডব্লু হয়ে ফিরে যান ইমতিয়াজ হোসেন ০(১)। প্রথম বলে উইকেট হারালেও দূর্দান্ত খেলতে থাকেন জহিরুল ইসলাম। ২.১ ওভারেই ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় খেলাঘর। ৪.২ ওভারেই ৩৯ রান তুলে ফেলে খেলাঘর। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রান করে ফিরে যান জহিরুল ইসলাম।
জহিরুলের বিদায়ের পর চতুর্থ উইকেট জুটিতে মাসুমের সঙ্গে ২৬ রানের জুটি গড়েন মিরাজ। ১৬ বলে ১৪ রান করেন মিরাজ। তারপর খেলাঘরকে একাই জেতানোর চেষ্টা করেন মাসুম। শেষ ওভারে ৬ রান প্রয়োজন হলে মোহামেডান অধিনায়ক শুভাগত বল তুলে দেন আবু জায়েদ রাহীর হাতে। তবে সেই পাঁচটি সিঙ্গেল নিতে সক্ষম হয় খেলাঘর সমাজ কল্যাণ। ১৭ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন মাসুম।মোহামেডানের হয়ে বল হাতে ২ ওভারে ২২ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট লাভ করেন আসিফ হাসান, শুভগত ও আবু জায়েদ।
পরবর্তীতে ম্যাচটি সুপার ওভারে আবু জায়েদ রাহির ওভারে ১৩ রান করতে পারে খেলাঘর।
খেলাঘরের দেয়া ১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইরফান শুক্কুর এবং আব্দুল মজিদের ব্যাটে প্রথম ৫ বলেই ১৩ রান তুলে ফেলে মোহামেডান। খালেদ আহমেদ এর করা শেষ বলে সিঙ্গেলস নিয়ে দলকে জেতান ইরফান শুক্কুর।
সংক্ষিপ্ত স্কোরঃ
মোহামেডান ৮৮/৯ (ওভার ১০)
আব্দুল মজিদ ৫৭, শামসুর ৮
ইরফান ৪/৯, টিপু ১/১৬, সাদমান হোসেন ১৮/১.
খেলাঘর ৮৮/৫ (ওভার ১০)
মাসুম ৩৩*, জহুরুল ২৮, মিরাজ ১৪
তাসকিন ২/২২, শুভাগত ১০/১, আবু জায়েদ ১/১৪,
ফলাফল মোহামেডান সুপার ওভারে জয়ী/ ম্যাচ সেরা আবদুল মজিদ।
নিউজক্রিকেট /রাসেল।
