নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘদিন পর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাসিক সভা। বাংলাদেশ দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা নিয়ে চূড়ান্ত হয়নি এ সভায়।যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দুই একদিনের মধ্যেই চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করা হবে।
মূলত, কোন ক্রিকেট কোন ধরনের ফরম্যাটে খেলতে ইচ্ছুক এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ কারণেই ঝুলে আছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা। চুক্তিতে ১৮-২০ জন ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন বলেও ধারণা নিয়েছেন বিসিবি সভাপতি।
