ইনিংস ব্যাবধানে জয় পেলো আফ্রিকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস এবং ৬৩ রানে জিতেছে সাউথ আফ্রিকা। মাত্র তিন দিনেই ম্যাচটি জিতে নিয়েছে সাউথ আফ্রিকা।

সেন্ট লুসিয়ায় মোহাম্মদ সামি স্টিডিয়ামে প্রথম ইনিংসে আগে ব্যাটিং করে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়া বোলিংয়ের সামনে হুড়মুড়িয়ে বেঙে পরে ক্যারিবীয় ব্যাটিং। দলের হয়ে জেসন হোল্ডার ২০(৪১), ক্রেইগ ব্রাথওয়েট ১৫(৪৫), শাই হোপ ১৫(৩২), এনকুমা বোনার ১০(৩২)। সাউথ আফ্রিকার হয়ে ১৯ রানে ৫ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি, ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন এনরিক নর্টজে, ২৪ রানে ১ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।

ওয়েস্ট ইন্ডিজের ৯৭ রানের লুডের বিপরীতে খেলতে নেমে প্রথম ইনিংসে ৩২২ রানে করে অলআউট হয়েছে সাউথ আফ্রিকা। দলের হয়ে ১৭০ বলে১২ চার এবং ৭ ছক্কায় ১৪১* রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন কুইন্টন ডি কক। ওপেনিংয়ে নেমে অসাধারণ এক হাফ সেঞ্চুরি করেছেন এইডেন মারক্রাম। ১১০ বলে ৭ চারে ৬০ রান করেছে মারক্রাম। রাসি ভ্যান ডার দুসেন ৪৬(১৪৮), মুল্ডার ২৫(৫৭) এবং নিগান পিটারসন ১৯(২৯) বল হাতে ৭৫ রানে ৪ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার, ৭৫ রানে ৩ উইকেট নিয়েছেন অভিষিক্ত জেডেন সেলিস, ৬৪ রানে ২ উইকেট নিয়েছেন কেমার রোচ। সাউথ আফ্রিকা লিড পায় ২২৫ রান

২২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এই ইনিংসেও সুবিধা করতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৫০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে দলটি। তারপর রোস্টন চেজের ব্যাটে কিছুটা লড়াই করে ওয়েস্ট ইন্ডিজ। ১৫৬ বলে ৬২ রানে চেজ ফিরে গেলে আর কেউ দাঁড়াতে পারে নি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। কাইরন পোয়েল ১৪(৩৩), হোপ ১২(২৮), মায়ারস ১২(৯), ব্লাকউড ১৩(৪৫) রানের ইনিংস খেলেছেন। প্রথম ইনিংসের মতো ব্যাটিং ব্যর্থতায় ১৬২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা, ৪৬ রানে ৩ উইকেট নিয়েছেন নর্টজে, ২৩ রানে ২ উইকেট নিয়েছেন কেশব মহারাজ।

সংক্ষিপ্ত স্কোরঃ
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৯৭/১০(৪০.৫)
হোল্ডার ২০, ব্রাথওয়েট ১৫, হোপ ১৫, বোনার ১০
লুঙ্গি এনগিডি ১৩.৫-৭-১৯-৫, এনরিক নর্টজে ১১-৩-৩৫-৪, কাগিসো রাবাদা ১০-২-২৪-১ উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ৩২২/১০(৯৬.৫)
ডি কক ১৪১*, মারক্রাম ৬০, ডুসেন ৪৬, মুল্ডার ২৫, পিটারসন ১৯. বল হাতে হোল্ডার ২০.৫-৪-৭৫-৪, সেলিস ২১-৬-৭৫-৩, রোচ ২০-৩-৬৪-২

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৬২/১০(৬৪)
চেজ ৬২, পোরেল ১৪, হোপ ১২, মায়াররস ১২, ব্লাকউড ১৩, বল হাতে রাবাদা ২০-৯-৩৪-৫, নর্টজে ১৪-৫-৪৬-৩, মহারাজ ১১-৫-২৩-২

ফলাফল সাউথ আফ্রিকা ইনিংস এবং ৬৩ রানে জয়ী। ম্যাচ সেরা কুইন্টন ডি কক।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »