নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল মাঠে আম্পায়ারদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। সেই সঙ্গে গুনতে হচ্ছে ৫ লাখ টাকা আর্থিক জরিমানা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আজ বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম।