নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাটিং করার সময় মাথায় বলের আঘাত পেয়েছেন ক্যারিবীয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বলের আঘাত এতটাই গুরুতর ছিল যে রাসেলকে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয়।
গতকাল শুক্রবার (১১ জুন) পিএসএলের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।
দলটির স্থানীয় পেসার মুসা খানকে পরপর দুটি ছক্কা হাঁকানোর পর তার করা এক বাউন্সার এসে আঘাত করে রাসেলের হেলমেটে।
এরপর স্ক্যান করানোর জন্য হাসপাতাল পর্যন্ত যেতে হয় তাকে। শুশ্রূষার জন্য মাঠ ছেড়েছেন মেডিকেল টিমের সহায়তায়, স্ট্রেচারে করে।
