আবারো মাঠ গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

১৯৯৮ সাল থেকে র্যাংকিংয়ে সেরা ৮ দল নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করে আসছে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। কিন্তু ২০১৭ সালের পর আর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হয়নি। । ২০২৪ সাল থেকে আট বছরের জন্য আইসিসি এফটিপি প্রকাশ করেছে। প্রতি বছরই থাকছে আইসিসি ইভেন্ট। আইসিসির পরবর্তী সাইকেলে যোগ করা হয়েছে বাদের খাতায় নাম পড়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি।

 

সর্বশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। তারপর ২০২১ সালের আসর বন্ধ হয়ে যায়। ২০২১ সালের চ্যাম্পিয়নস ট্রফির পরিবর্তে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। ৮ বছর পর আবার আইসিসি ট্রফি আয়োজন করা হবে

অবশেষে আইসিসির ইভেন্টে ফিরেছেন এ টুর্নামেন্টটি। মঙ্গলবার একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ২০২৪ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত এফটিপি প্রকাশ করেছে আইসিসি। সেখানে এই আট বছরে দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং দুই বছর পরপর চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির সভায়।

আইসিসির এফটিপি সূচি অনুযায়ী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটি অনুষ্ঠিত হবে আগামী ২০২৫ সালে। চার বছর পর অর্থাৎ ২০২৯ সালে আয়োজন করা হবে আট বছরের এফটিপির দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি।

উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপগুলোতে বাড়ানো হয়েছে দলের সংখ্যা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ এবং ২০৩১ ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের পরিবর্তে টুর্নামেন্টটি আয়োজন করা হবে ১৪ দল নিয়ে। অন্যদিকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দল বেড়ে ২০ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »