বিজয়ের নেতৃত্বে খেলবেন তামিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে চলতি এবারের আসরে প্রাইম ব্যাংকের হয়ে অধিনায়কত্ব করবেন না তামিম ইকবাল। তাঁর পরিবর্তে দলটিকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়।

আগামীকাল সোমবার নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবে বিজয়ের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।  দলটিতে তামিম-বিজয় ছাড়াও রয়েছেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শরিফুল ইসলামের মতো জাতীয় দলের তারকারা।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব:

তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, রকিবুল হাসান, অলক কাপালি, রনি তালুকদার, অমিত মজুমদার, আরাফাত সানি জুনিয়র, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রুবেল মিয়া, নাহিদুল ইসলাম, মনির হোসেন খান, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম অপু, কাজি কামরুল, আলি মোহাম্মদ ওয়ালিদ, তারিকুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »