মুশফিকের সেঞ্চুরিতে টাইগারদের লড়াকু সংগ্রহ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে চামিরা-সান্দাকানদের ম্যাজিকেল স্পেলের পরেও মুশফিকের সেঞ্চুরিতে ২৪৬ রান করে টাইগাররা।

এদিন শুরু থেকে টাইগারদের উপর চড়াও হয় চামিরা। প্রথম ওভারে ১৫ রান এলেও দ্বিতীয় ওভারে চামিরার দূর্দান্ত বোলিংয়ে ২ বলের ব্যবধানে ১৩ রানে তামিম ও শূন্য রানেই ফিরেন সাকিব আল হাসান। ৩য় উইকেটে লিটন প্রভাব দেখালেও ব্যক্তিগত ২৫ রানে তিনি ফিরে যান। মিথুনের বদলি সুযোগ পাওয়া মোসাদ্দেকও মাত্র ১০ রানে ফেরত যান!

দলীয় ৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। একপ্রান্তে আগের ম্যাচের মতো মুশফিক ভীত গড়ে। আরেকপ্রান্তে সঙ্গি হন মাহমুদুল্লাহ রিয়াদ৷ দুইজনের ৮৭ রানের জুটিতে আবারো ম্যাচের ফিরে টাইগাররা। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ৪১ রানে ফিরলে দ্রুতি ফিরেন আফিফ-মিরাজরা! ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে ব্যকফুটে যখন বাংলাদেশ।

মুশফিকের দূর্দান্ত সেঞ্চুরি আর সাইউদ্দিনের সাথে ৪৩ রানের জুটিতে শক্তিশালী পুঁজি গড়ে বাংলাদেশ। ১১ বল বাকি থাকতে ২৪৬ রানে অলআউট হবার আগে ১২৫ রান করেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি করেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে সান্দাকান ও চামিরা তিনটি করে এবং উদানা নেন ২ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »