নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের জুলাইয়ে পুর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। সর্বশেষ ২০১৩ সালে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতীর পর ফের জিম্বাবুয়ে সফর করবে টাইগাররা। আফ্রিকান দলটির বিপক্ষ ৩ টি করে ওয়ানডে এবং টি টোয়েন্টির সাথে ২ টি টেস্ট খেলার কথা ছিল। তবে টেস্ট ম্যাচের সংখ্যা একটি কমে যাচ্ছে।
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে ২৯ জুন জিম্বাবুয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। ৩ জুলাই থেকে শুরু হবে দলীয় অনুশীলন। ৭-১১ জুলাই একমাত্র টেস্ট খেলার পর দল জাবে হারারেতে। সেখানে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একনজরে জিম্বাবুয়ে সফরের প্রস্তাবিত সূচি
একমাত্র টেস্ট – ৭-১১ জুলাই
১ম ওয়ানডে – ১৬ জুলাই
২য় ওয়ানডে – ১৮ জুলাই
৩য় ওয়ানডে – ২০ জুলাই
১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই
২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই
৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই
