ওয়ানডেতে শরিফুলের অভিষেক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।

এ ম্যাচে তাসকিন আহমেদের বদলি হিসেবে অভিষেক হয়েছে শরিফুল ইসলামের। এ ছাড়া মোহাম্মদ মিঠুনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, আসেন বান্দারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকশান সান্দাকান এবং দুশমন্থ চামিরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »