নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ থেকে শুরু বাংলাদেশ শ্রীলংকার ওয়ানডে লড়াই। অভিজ্ঞ এবং তারুণ্যের মিশলে গড়া দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলংকা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শ্রীলংকার নেতৃত্বে রয়েছেন কুশল পেরার। অধিনায়ক হিসাবে তিনিও নতুন। সবকিছু বিবেচনায় এনে ভাল ক্রিকেট খেলতে মরিয়া শ্রীলংকা। নিজেদের শক্তি ও দুর্বলতার জায়গায় নজর দিয়ে ভালো করতে চান বাংলাদেশ সফরে।
এই দলের অধিকাংশ খেলোয়ার নতুন। অনেকের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। যার কারনে ডেথ ওভারের বোলিংয়ে কিছুটা প্রভাব পরতে পারে। ডেথ ওভারের বোলিং নিয়ে লঙ্কা দলপতি চিন্তিত হলেও ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সাথে ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো করার তাগিদ দিয়েছেন সতীর্থদের।
পেরেরা বলেন, ‘মাঝেমাঝে আপনাকে ঠকতে হবে এবং সেখান থেকেই শিক্ষা নিতে হবে। আমাদের ডেথ বোলিং নিয়ে পরিকল্পনা আছে। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে এটা এমন একটা জায়গা যেখানে আপনি অভিজ্ঞতার সাথে সাথে ভালো করবেন। শুরুতেই আমরা সেরার প্রত্যাশা করতে পারি না। আমাদের এই বোলার এখানে নতুন তাই আমাদের ধৈর্য ধরতে হবে।’
ঘরের মাঠে বাংলাদেশ মানেই যেন স্পিন পিচে মাখামাখি। স্পিন নির্ভার উইকেটে অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও এই প্রবনতায় বিশ্বাসি। শ্রীলংকা সিরিজেও স্পিনারদের প্রতি আস্থা রেখেছেন ডোমিঙ্গা। বিষয়টি অজানা নয় শ্রীলঙ্কান অধিনায়ক পেরেরার। তাই এই বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলংকা। তার মতে এই পিচ স্পিনারদের জন্য সহায়ক হবে।
তিনি বলেন, ‘আমরা জানি বাংলাদেশের অন্যতম শক্তি স্পিন বোলিং। তাই আমরা সেই ধরনের উইকেটই আশা করছি। আমি মনে করি আমাদের ফিল্ডিং বিভাগও এখানে বড় ভূমিকা রাখতে পারে।’
নিউজক্রিকেট/ রাসেল। ,
