আবারো বল টেম্পারিং কাণ্ডে প্রশ্নের মুখে অজি ক্রিকেটাররা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হুট করেই নতুন মোড় নিতে শুরু করেছে কেপটাউন টেস্টের সেই বল টেম্পারিং কাণ্ড। তখন দলের তিন ক্রিকেটার শাস্তি ভোগ করেছিলেন। তবে এবার নতুন করে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে সেই ম্যাচের পুরো দলকে।

সেই দলের সাজাপ্রাপ্ত ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট সম্প্রতি স্বীকার করেন- টেম্পারিং করা হবে তা আগে থেকেই জানতেন দলের বোলাররা। যদিও সেসময় শাস্তি পেয়েছিলেন ব্যানক্রফট (৯ মাসের নিষেধাজ্ঞা), অধিনায়ক স্টিভ স্মিথ (১২ মাসের নিষেধাজ্ঞা) এবং ঘটনার মূল হোতা ডেভিড ওয়ার্নার (১২ মাসের নিষেধাজ্ঞা)। সম্প্রতি ব্যানক্রফটের স্বীকারোক্তির পর আবারও প্রশ্নের মুখে পড়তে হতে পারে সেই দলের সবাইকে।

অস্ট্রেলিয়া (সিএ) তাই এবার তাদের জিজ্ঞাসাবাদ করতে চায়। এমনই দাবি অস্ট্রেলিয়ার গণমাধ্যমের। সেই দলের বোলিং কোচ ডেভিড সেকার বলেন,’‘সেই সময় আমাদের অনেক কাজ ভুল হয়েছিল। যে যাকে পারছিল দোষারোপ করছিল। অনেককে দায়ী করা যেত। আমি থাকতে পারতাম সেই তালিকায়। অন্য কেউও থাকতে পারত। এই দোষারোপের খেলা থামানো যেতে পারত, কিন্তু থামানো হয়নি, যা দুর্ভাগ্যজনক।’’

সেই ব্যানক্রফটের পক্ষে অবশ্য সাফাই গেয়েছেন সেকার। তিনি বলেন,”ও ভালো ছেলে। নিজের দোষ ঝেড়ে ফেলার চেষ্টা করছে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »