নতুন রেকর্ডের সঙ্গী নওমান এবং শাহীন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একই ইনিংসে দুই বাঁহাতি বোলারের ৫ উইকেট নেয়ার ঘটনা কিছুটা বিরল সবার কাছে। আর এই বিরল ঘটনার সঙ্গী হয়েছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি এবং স্পিনার নওমান আলী।

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুই বোলার মিলে নিয়েছেন ১০ উইকেট। ১১২ বছর আগে একবার এমন রেকর্ড হয়েছিল। সর্বশেষ এবার এই রেকর্ডে ভাগ বসালেন আফ্রিদি এবং নওমান।

১৯০৯ সালে অ্যাশেজের প্রথম টেস্টে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ওই কীর্তি গড়েছিলেন পেসার জর্জ হার্স্ট ও স্পিনার কলিন ব্লাইথ।  ওই ম্যাচে অস্ট্রেলিয়ার ২০ উইকেটই শিকার করেছিলেন এই দুই বোলার মিলে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »