নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলীয়ান ক্রিকেটারদের পিছন থেকে যেন বিতর্ক ছাড়তেই চাইছে না। সর্বশেষ মালদ্বীপে গিয়েও বিতর্ক থেকে দূরে থাকতে পারলেন না ডেভিড ওয়ার্নার ও মাইকেল স্ল্যাটার। সেখানে মারামারিতে জড়িয়ে পড়েছেন দুজন।
আইপিএল থেকে সরাসরি মালদ্বীপে কোয়ারেন্টিনে আছেন ওয়ার্নার ও স্ল্যাটার। দুই তারকা সম্প্রতি একসাথে একটি বারে যান। আশেপাশে থাকা সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণের মধ্যে দুজনে মারামারি শুরু করেন।
স্থানীয় সংবাদমাধ্যম এই খবর প্রচার করার পর নড়েচড়ে বসে অস্ট্রেলীয় মিডিয়া। সবকিছু জানতে সাবেক ও বর্তমান দুই তারকার সাথে যোগাযোগ করা হলে তারা অবশ্য বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন।
স্ল্যাটার বলেছেন,’‘এরকম কিছুই হয়নি। আমরা ভালো বন্ধু এবং মারামারি করার কোনো সম্ভাবনাই নেই।’’
ওয়ার্নার জানান,’‘এমন কোনো নাটক তো হয়নি। জানি না এসব আপনারা কোত্থেকে পান। আপনি যদি এখানে উপস্থিত না থাকেন বা যথেষ্ট প্রমাণাদি না থাকে তাহলে এসব লিখতে পারেন না। আমাদের মধ্যে কিছুই হয়নি।’’
