র‍্যাঙ্কিংয়ে উন্নতি তামিম-তাইজুলের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে ১-০ তে সিরিজ হারে টাইগাররা। প্রথম টেস্টে সমান তালে লড়াই করে ড্র করলেও দ্বিতীয় টেস্টে প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। এতে ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজ হারলেও ব্যাটসম্যান ও বোলারদের র‍্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি করেছেন তামিম-তাইজুলরা।

প্রথম টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তামিম। দ্বিতীয় টেস্টেও শতকের কাছাকাছি যেয়ে আউট হন তিনি৷ তবে দুই টেস্ট মিলিয়ে বাংলাদেশের হয়ে ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৩০ থেকে তিন ধাপ এগিয়েছেন তিনি, বর্তমানে অবস্থান করছেন ২৭ এ।

অপরদিকে, প্রথম টেস্টে সেঞ্চুরি আর দ্বিতীয় টেস্টে ৪৯ ও ৩২ রানের ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার অধিনায়ক মুমিনুল হকেরও। ৩১ থেকে এক ধাপ এগিয়ে ৩০ এ অবস্থান করছেন তিনি। এক ধাপ উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও! দুই ইনিংসে ৪০ রান করে করেন তিনি। এতে এক ধাপ এগিয়ে ২১ এ অবস্থান করছেন তিনি। এদিকে বোলার র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়েছেন পাঁচ উইকেট নেওয়া তাইজুল! দুই ধাপ এগিয়ে ২৩ এ অবস্থান করছেন তিনি।

লংকানদের মধ্যে উন্নতি হয়েছে ওশাদে ফার্নান্দো, ডিকভেলা, লাহিরু থিরিমান্নের৷ এছাড়া সিরিজ সেরার পুরষ্কার জেতা লংকান অধিনায়ক দীমুথ করুনারত্নে চার ধাপ এগিয়ে ১১ তে উঠে এসেছেন তিনি। এছাড়া ১১ উইকেট নেওয়া জয়াবিক্রমা আছেন ৪৮ তম স্থানে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »