ক্রিকেটারদের বাড়ি পৌছে দেওয়ার দায়িত্ব নিলো বিসিসিআই-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইপিএল স্থগিত করার পর ক্রিকেটারদের বাড়ি ফেরার নির্দেশ প্রদান করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে বাড়ি ফেরার জন্য সব রকম ব্যবস্থা করবে গ্রহন করবে বোর্ড। মঙ্গলবার ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্রর করোনা আক্রান্ত হওয়ার খবর আসার পরই আইপিএল স্থগিত করার সিদ্ধান্তে চলে আসে, পরে আলোচনার মাধ্যমে টুর্নামেন্ট স্থগিত করা হয়।

আইপিএল এবং বোর্ড কর্মকর্তাদের সমন্বিত বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের ১৪তম আইপিএল আসরটি আপাতত স্থগিত করা হয়। খেলোয়াড় এবং অন্যান্য সদস্যদের সুরক্ষা নিয়ে কোনও রকম আপোষ করতে রাজি নয় বোর্ড। সকলের সুস্থতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছে বোর্ড।

বোর্ডের তরফে বলা হয়েছে, “এটা কঠিন সময়, ভারতে আমরা মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলাম আইপিএল-এর মাধ্যমে। তবে প্রতিযোগিতা আপাতত স্থগিত এবং সকলকে বাড়ি ফিরে যাওয়ার জন্য জানানো হচ্ছে’। বিসিসিআই জানিয়েছে সর্ব শক্তি দিয়ে সকলের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবে তারা।

উল্লেখ্য যে, ভারতে করোনা মহামারির কারনে স্থবির হয়ে পরে সারাদেশ। ইতিমধ্যে আইপিএলের বেশ কয়েকজন ক্রিকেটার সহ টিম ম্যানেজমেন্টের বেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয় পরে সিদ্ধান্ত অনুযায়ী টুর্নামেন্টের উপর প্রভাব না ফেলতই মূলত এমন সিদ্ধান্ত হয়। পরে কখন কোন সময় টুর্নামেন্ট শুরু হবে, এখনও এমন কোন আলোচনা হয়নি। সার্বিক পরিস্থিতির উপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »