অভিষেক টেস্টেই কীর্তি গড়লেন প্রাভিন জয়াবিক্রমা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশকে খুব একটা লড়াই করতে দিলেন না লঙ্কান তরুন স্পিনার প্রাভিন জয়াবিক্রমা। তার অভিষেক ম্যাচেই রেকর্ড গড়া বোলিংয়ে গুঁড়িয়ে দিলেন তরুণ বাঁহাতি এই স্পিনার। তিক্ত শিক্ত হৃদয় ভাঙার আকুতি নিয়েই বড় হার দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করল বাংলাদেশ।

পাল্লেকেলের দ্বিতীয় টেস্ট ২০৯ রানে জিতে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে করোনারত্নের শ্রীলঙ্কা। ৪৩৭ রানের প্রায় অসম্ভব রানে তাড়া করতে নেমে থেমে ২২৭ রানে গুটিয়ে যায় তামিম মমিনুলরা।

লঙ্কানদের চতুর্থ পছন্দের স্পিনার প্রাভিন জয়াবিক্রমার এট্যাকিং বোলিংয়ে শেষ দিনে ফলাফল খুজে পায়নি বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনেও তিনটি উইকেট নিয়েছেন জয়াবিক্রমা। ম্যাচে সব মিলিয়ে ১৭৮ রানে নেন ১১ উইকেট যা বিশ্বের প্রথম বাহাতি স্পিনার ও লঙ্কান প্রথম ক্রিকেটার হিসাবে কীর্তি গড়েন। ক্রিকেট ইতিহাসে অভিষেক ম্যাচে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল চার জন।

অভিষেকে দুই ইনিংসেই পাঁচ উইকেটের স্বাদ পেলেন জয়াবিক্রমা। শ্রীলঙ্কার প্রথম বোলার হিসেবে নিজের প্রথম টেস্টে নিয়েছেন ১০ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »