নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মৌসুমের আইপিএলে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন ডেভিড ওয়ার্নার। যে কারণে তাকে সরিয়ে হায়দরাবাদের নতুন অধিনায়কের দায়িত্ব দিয়েছে উইলিয়ামসনকে।
আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবরটি নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। এ ছাড়াও বিদেশি ক্রিকেটারদের জায়গা নিয়েও নড়েচড়ে বসেছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা জানিয়েছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে পরবর্তী ম্যাচেই বিদেশী ক্রিকেটারদের নতুন কম্বিনেশনে খেলাবে তারা।
