নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে আগেই কয়েকজন ক্রিকেটার আইপিএল ছেড়েছেন। এবার চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে দাঁড়ালেন দুই আম্পায়ার।ব্যক্তিগত কারণে ভারত ও অস্ট্রেলিয়ার দুই শীর্ষ আম্পায়ার নিতিন মেনন ও পল রাইফেল আইপিএলের বাকি অংশে আর থাকবেন না।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দু তাদের প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে নিতিনের মা ও স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত। কেননা ছোট বাচ্চার দেখভাল করতে হবে তাকে যে কারণে আইপিএল ছাড়তে হয়েছে।
বিসিসিআই কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন,’‘নিতিন মেননের ছোট একটি বাচ্চা আছে। তার মা ও স্ত্রী করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাই বাচ্চার দেখভাল করতে নিতিন আইপিএল থেকে সরে গেছে।”
বিসিসিআইয়ের সেই কর্মকর্তা জানান,”ভারত থেকে অস্ট্রেলিয়ার সব ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্তের কারণে আগেই সরে দাঁড়িয়েছেন রাইফেল। যাতে দেশে ফিরে যেতে পারেন।”
