নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার প্রকোপে বিপর্যস্ত ভারতীয় দেশ। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের পরিমাণ, সাথে মৃত্যুর সংখ্যাটাও হু হু করে বাড়ছে। এর মাঝেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর।
চলতি এই টুর্নামেন্টে সংশ্লিষ্ট সবাই জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন যে কারণে স্থগিত করার কথা ভাবছেন না তারা। তবে অনিশ্চয়তায় ররেছে নারীদের আইপিএল।
উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ এবার আয়োজন নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। ভারতের সঙ্গে অনেক দেশের বিমান চলাচল পুরোপুরি বন্ধ থাকায় যে কারণে বিদেশি খেলোয়াড়রা এখন ভারতে যেতে পারবেন না। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত নারী আইপিএলের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।
