ম্যাচ হেরে ব্যাটসম্যানদেরই দায়ী করছে কলকাতা

নিউজ ডেস্ক »

গতকাল নিজেদের চতুর্থ ম্যাচে ডু প্লেসি আর ঋতুরাজ গায়কোয়াদদের ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে ২২০ রানের পাহাড়সম লক্ষ্য দেয় চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মরগানের দল। দলীয় ৩১ রানের মধ্যে হারায় টপ অর্ডারের ৫ উইকেট। 

 

শুরুতে এমন ধসের পরেও আন্দ্রে রাসেলের ২২ বলে ৫৪, দীনেশ কার্তিকে ২৪ বলে ৪০ আর প্যাট কামিন্সের অপরাজিত ৩৪ বলে ৬৬ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কলকাতাকে।

 

বোলিংয়ে এমন বাজে দিন পার করার পরেও বোলারদের ঘাড়ে সব দোষ চাপাচ্ছেন না মরগান। এই উইকেটে বোলাররা খুব বেশি ভুল করেনি। দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন ছাড়া দলের চার পেসারই ছিলে খরুচে। তবে এমন হারের পরও তাদের পাশে থাকছেন মরগান।

 

তিনি বলেছেন,”বোলারদের কথা আমাদের একটু ভাবতে হবে। এই উইকেটে বোলারদের ভুল করার পরিমাণটা একেবারেই কম। তাই বোলারদের প্রতি আমাদের একটু সদয় হতে হবে।”

 

মরগান মনে করেন পাওয়ার প্লেতে তাঁর দলের ব্যাটিং ব্যর্থতাই পার্থক্য গড়ে দিয়েছে। তিনি বলেন,”ব্যাটিংয়ে প্রথম ৫ ওভার একেবারেই আমাদের সঙ্গে যায়নি। যেভাবে চেয়েছিলাম, সেভাবে ব্যাট করতে পারিনি। রাসেল আর কার্তিক আমাদের ম্যাচে ফিরিয়েছিল। তারপর কামিন্স আমাদের জেতার সুযোগ করে দিয়েছিল। মিডল অর্ডার আর লোয়ার অর্ডার খুব ভাল ব্যাট করলো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »