টি টোয়েন্টি র্যাংকিংয়ে বাজিমাত ডেভন কনওয়ের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

হ্যামিল্টনের স্যাডন পার্কে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫২ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলে টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যান র্যাংকিংয়ে প্রথমবারের মতো সেরা পাঁচে জায়গা করে নিলেন ডেভন কনওয়ে। আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে চার নম্বরে চলে আসলেন এই কিউই ক্রিকেটার।

 

টি টোয়েন্টি ক্রিকেটের আদর্শ ব্যাটসম্যান ডেভন কনওয়ে। বর্তমান সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের সেরা আবিষ্কার তিনি। অভিষেকের পর থেকেই ধারাবাহিক এই ব্যাটসম্যান। ২৭-১১-২০২০ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটে তার। অভিষেকের পর দ্বিতীয় ম্যাচে দারুন এক হাফ সেঞ্চুরি করে ৬৩(৩৭) নিজের সামর্থ্যের জানান দেন। তারপর পাকিস্তানের বিপক্ষে খেলেন ৬৩(৪৫) রানের ইনিংস। অষ্ট্রেলিয়া বিপক্ষে ক্যারিয়ার সেরা ৯৯*(৫৯) রানের অপরাজিতা ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে ৫২ বলে খেলেছেন ৯২* রানের ইনিংস। ১৩ ম্যাচের ক্যারিয়ারে ৫৯.১৩ গড়ে ১৫১.১২ স্টাইক রেটে করেছেন ৪৭৩ রান। এমন নজরকাড়া পারফরম্যান্স এর উপহার হিসাবে মাত্র ৪ মাসের ব্যাবধানে র্যাংকিংয়ে শীর্ষ চারে উঠে এসেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে ছিলেন কনওয়ে। পাঁচ ধাপ এগিয়ে বর্তমান ২৯ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানের সংগ্রহ ৭৮৪ রেটিং পয়েন্ট।

যথারীতি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ডেভিড মালান। এই ইংলিশ টপ অর্ডারের সংগ্রহ ৮৯২ রেটিং পয়েন্ট। ৮৩০ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনে আছেন বাবর আজম। পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কের সংগ্রহ ৮০১ রেটিং পয়েন্ট।

৭৬২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সেরা দশের বাকিরা হলেন- কে এল রাহুল (৭৪৩ রেটিং পয়েন্ট), রসি ভ্যান ডার ডুসেন (৭০০ রেটিং পয়েন্ট), গ্ল্যান ম্যাক্সওয়েল (৬৯৪ রেটিং পয়েন্ট), মার্টিন গাপটিল (৬৭৯ রেটিং পয়েন্ট) এবং হযরতউল্লাহ জাজাই (৬৩৬ রেটিং পয়েন্ট।

নিউজক্রিকেএ/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »