ধবলধোলাই এড়াতে বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কিউয়ীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়ালিংটনের ভেসিন রিজার্ভে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে টিম বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে ইতিমধ্যে কিউয়ীদের কাছে সিরিজ খুইয়েছে তামিম বাহিনী। সিরিজের শেষ ম্যাচেও নিউজিল্যান্ডের দাপুটে ব্যাটিং চোখ রাঙ্গানি দিচ্ছে ধবলধোলাইয়ের!

প্রথম দুই ম্যাচের ধারাবাহীকতা বজায় রেখে সিরিজের ৩য় ম্যাচেও টসে হার দিয়ে শুরু বাংলাদেশের। প্রথম ২ ম্যাচে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠালেও শেষ ম্যাচে এসে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত কিউয়ী কাপ্তান টম লাথাম। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ডেভন কোনওয়ে ও ডিরেল মিচেলের জোড়া শতকের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে কিউয়ীরা। দলের পক্ষে সর্বোচ্চ ১২৬ রান আসে কোনওয়ের ব্যাট থেকে। এছাড়া মিচেলের ব্যাট থেকে আসে হার না মানা ১০০* রানের ইনিংস। সাইফুদ্দিনের বদলি টাইগারদের হয়ে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়ে বল হাতে বাজিমাত করেন পেসার রুবেল হোসেনের, বল হাতে রুবেলের শিকার ৩ উইকেট। এছাড়া মোস্তাফিজ,তাসকিন ও সৌম্যর শিকার একটি করে উইকেট।

ধবলধোলাই এড়াতে তামিম বাহিনীর লক্ষ্য ৩১৯ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »