সকাল সকাল মিরপুরে অনুশীলনে সাকিব!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাতসকালে হোম অফ ক্রিকেট মিরপুরে সাকিবের আগমন! তবে কোন বোর্ড কর্তার সঙ্গে সাক্ষাত কিংবা অন্য কোন কাজে নয়। সাকিব নিজের ডেরায় ফিরেছেন অনুশীলনের জন্য।

আজ সাকিব আল হাসানের ৩৪তম জন্মদিন। জন্মদিনের মতো বিশেষ এই দিনটিতে কোথায় পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাবেন তা নয়! সাতসকালে সাকিব ব্যাট হাতে নেমে পড়েছেন মিরপুর ইন্ডোরের নেটে। সাকিব আল হাসান বলেই হয়তো সম্ভব, পরিকল্পনার বাইরে সাকিব তো কিছুই করেন না। নিশ্চই নিখুঁত কোন পরিকল্পনার অংশ সাতসকালে এইভাবে অনুশীলন।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর লম্বা সময় ধরে বাইশ গজের বাইরে আছেন সাকিব। দরজায় কড়া নাড়ছে আইপিএল, আর আসন্ন এই আসরে সাকিবও ফিরেছেন পুরনো ঠিকানা নাইট রাইডার্সে। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনা কলকাতার প্রত্যাশাও তাই সাকিবের প্রতি একটু বেশি। আর তাই আসন্ন আইপিএলের প্রস্তুতিতে এখন থেকে কাজ শুরু করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আসন্ন আইপিএলকে সামনে রেখে, নিজেকে ঝালিয়ে নিতে সকাল ৯:০০ থেকে মিরপুর ইন্ডোরের নেটে ঘাম জড়াতে দেখা গেছে সাকিবকে। মিরপুরে পৌঁছে মিনিট দশেক ওয়ার্ম আপ করে ইন্ডোরের নেটে ব্যাট হাতে দেখা গেছে সাকিবকে।

নিউজক্রিকেট / মারুফ ইসলাম ইফতি

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »