কাফ মাসল চোটের কারণেই মাঠ ছেড়েছিলেন মুস্তাফিজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের মুখ দেখলো বাংলাদেশ দল। সাথে ছিল কিছুটা দুশ্চিন্তার মেঘ। কারণ দলের মূল পেসার এদিন চোট পেয়ে মাঠ ছাড়েন। তবে তার চোট গুরুতর নয় এমনটাই জানা গিয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) মুস্তাফিজ একটু খরুচে ছিলেন, তবে শিকার করেছিলেন দুটি উইকেট। পরে মুস্তাফিজ ৮.৩ ওভার বল করে মাঠ ছাড়েন চোট পেয়ে। তবে আপাতত টাইগারদের দুঃসংবাদ পেতে হচ্ছে না।

ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন মুস্তাফিজের চোটের সর্বশেষ অবস্থা। তিনি জানান,”কাফ মাসলে টান লেগেছিল মুস্তাফিজের। তবে ম্যাচের পর আমি তার সাথে দেখা করেছি, কথাও বলেছি। তাতে একইসাথে তরুণ ও অভিজ্ঞ এই পেসারের চোট গুরুতর নয় বলেই মনে হয়েছে আমার।”

মুস্তাফিজকে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাওয়ার আশা ব্যক্ত করে তামিম বলেন,”মুস্তাফিজের কাফ মাসলে একটু টান লেগেছিল। যে কারণে ও মাঠ থেকে উঠে গেল। পরে ওর সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে। সে ভাল আছে, আমার মনে হয় সে তৃতীয় ম্যাচে খেলবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »