নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আহমেদাবাদে তৃতীয় টেস্ট শেষে আইসিসি হালনাগাদ করেছে খেলোয়াড়দের টেস্ট র্যাংকিং নিয়ে। আর সদ্য প্রকাশিত এই র্যাংকিংয়ে চোখে পড়ার মত পারফরমেন্স করেছেন রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন।
ডানহাতি ব্যাটসম্যান রোহিত ৬ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৮ নম্বরে উঠে এসেছেন, যা তার ক্যারিয়ার সেরা র্যাংকিং। বর্তমানে রোহিতের রেটিং ৭৪২। এর আগে ২০১৯ সালের অক্টোবরে ৭২২ রেটিং পেয়েছিলেন তিনি।
এছাড়া বোলারদের র্যাংকিংয়ে এগিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চার ধাপ এগিয়ে বোলারদের মধ্যে তিনি তৃতীয়, তার রেটিং পয়েন্ট ৮২৩। গোলাপি বলে ১১ উইকেট নেওয়া অক্ষর পেটেল ৩৮ নম্বরে উঠে এসেছেন। তিন ধাপ এগিয়ে ২৮ নম্বরে জ্যাক লিচ।
অলরাউন্ডার র্যাংকিং শীর্ষেই আছেন জেসন হোল্ডার। সাকিব আল হাসান আছেন চতুর্থ স্থানে।
