কেমন উইকেট ভাবুন, আমিই ৫ উইকেট পেয়েছি- রুট

ডেস্ক রিপোর্ট »

ভারতের মাটিতে তৃতীয় টেস্টে গোলাপি বলে রীতিমত অন্ধকার দেখেছে ইংল্যান্ড। ভারতীয় স্পিনারদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। পাঁচদিনের ম্যাচ দুইদিনে শেষ হওয়া টেস্টে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বিরাট কোহলির দল। ভারতের এমন জয়ের দিনে প্রশ্ন উঠেছে আহমেদােবাদের উইকেট নিয়ে।

অনেকেই দাবি করছেন এই উইকেটটি ৫ দিন খেলার মতো উইকেট নয়। অনেকেই মনে করেন এমন উইকেটে খেলা হলে টেস্ট ক্রিকেটের প্রতি সবার তৃপ্তি ফুরিয়ে যাবে। আহমেদাবাদের উইকেট নিয়ে সন্তুষ্ট নন জো রুটও। খোলাসা করে খুব বেশি কিছু না বললেও আকার ইঙ্গিতে সেটা বুঝিয়েছেন।

প্রথম ইনিংসে পার্ট টাইম বোলার হিসেবে বল হাতে নিয়ে মাত্র ৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন রুট। গোলাপি বলে ইংল্যান্ডের ইতিহাসে সেরা বোলিং ফিগার এটি। যা টেস্ট ইতিহাসে কোনো স্পিনারের সবচেয়ে কম রান দিয়ে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড।

৫ উইকেট পেয়ে উচ্ছ্বসিত এই ইংলিশ অধিনায়ক এটি মনে করিয়ে দিতে ভুলেননি যে উইকেট বাজে ছিল। ম্যাচ শেষে রুট বলেন,”আমরা ভালো বল করলে আরও উইকেট তুলে নিতে পারতাম। আমি ৫ উইকেট পেয়েছি, তাহলে ভাবুন উইকেট কেমন ছিল।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »