সাকিবের সিদ্ধান্তে মন খারাপ পাপনের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সম্প্রতি সময়ে বাংলাদেশ টেষ্ট সিরিজে ভালো করতে পারছেনা। একের পর এক হারে বিরক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

গত বছর করোনার স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজ এই বছরের এপ্রিল-মে’তে আয়োজনের চেষ্টা করছে বিসিবি। তবে একই সময় চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল।

আইপিএলের এবারের আসরে দল পেয়েছেন সাকিব আল হাসান। এর ফলে তিনি আগে থেকেই ক্রিকেট বোর্ড থেকে ছুটি নিয়ে নিয়েছেন। তিনি জানান তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টেষ্ট সিরিজ খেলতে চাননা। তিনি খেলতে চান আইপিএল।

সাকিবের এমন সিদ্ধান্তে তার অনেক সমালোচনা হচ্ছে। আজ সংবাদ সম্মেলনে সাকিবের এমন সিদ্ধান্তে বোর্ড বিব্রত কিনা জিজ্ঞেস করলে বোর্ড সভাপতি জানান তারা বিব্রত নন তবে তাদের মন খারাপ।

পাপন বলেন,” এখানে বিব্রত হওয়ার কোনো বিষয় নেই। তবে হ্যা আমাদের মন খারাপ৷ তার( সাকিবের) এমন সিদ্ধান্তে মন খারাপ হয়েছে। একটা খেলোয়াড়ের পেছনে আমরা অনেক ইনভেস্ট করি। তার পেছনেও করেছি যাতে জাতীয় দলকে সার্বিস দিতে পারে। তবে কেউ জাতীয় দলে না খেলে অন্য কোনো লীগে খেললে আমাদের কিছু করার নেই। “

নিউজক্রিকেট/আরআর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »