ডেস্ক রিপোর্ট »
আবুধাবি টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল মারাঠা। তার নেতৃত্বাধীন দল মারাঠা অ্যারাবিয়ান্স প্রথম ম্যাচেই পেয়েছে জয়ের দেখা। নাটকীয় ম্যাচের শেষদিকে ব্যাট হাতে দলের জয়ে অবদান রেখেছেন মোসাদ্দেক নিজেও।
গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হয়েছে আবুধাবি টি-টেন লিগ। বর্তমান এই চ্যাম্পিয়ন দলের অধিনায়কত্ব করা চাট্টিখানি কথা নয়। তবে অধিনায়কত্বের চাপ টের পাচ্ছেন না বলেই জানালেন মোসাদ্দেক।
মেচ শেষে বাংলাদেশি অলরাউন্ডার জানান, অধিনায়কত্বের চাপ অনুভব করছেন না তিনি। জয়ের কৃতিত্ব দলের সতীর্থদেরই দিয়েছেন মোসাদ্দেক।
মোসাদ্দেক বলেন,’‘আমি সত্যিই খুশি। ছেলেরা দারুণ পারফরম্যান্স করেছে। আমি মনেপ্রাণে চাচ্ছিলাম স্থানীয় (সংযুক্ত আরব আমিরাত) ক্রিকেটাররা ভালো করুক। আব্দুল শাকুর বাঙ্গাশ আজ দলের জন্য তা করে দেখিয়েছে।’’
মোসাদ্দেক মনে করেন, দলের ফিল্ডিংইয়ে উন্নতির দিকে আরও নজর দেওয়া প্রয়োজন। দলের আত্মবিশ্বাসের জানান দিয়ে মোসাদ্দেক আরও বলেন,’‘একটি জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে, আর তা হল ফিল্ডিং। ম্যাচে আমি কোনো চাপ অনুভব করিনি। আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম।’’
