উইন্ডিজকে বাংলাওয়াশ করলো টাইগাররা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চট্রগ্রামে ৩য় ও শেষ ওয়ানডেতে উইন্ডিজকে ১২০ রানে হারিয়ে ৩-০ তে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। ২৯৮ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ১৭৭ রানেই গুড়িয়ে যায় উইন্ডিজের ইনিংস।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন লিটন দাশ! পর পর তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ লিটনের বিদায়ের পর শান্ত আশা দেখালেও আবারো ব্যর্থতার খাতায় নাম লেখান তিনি। ব্যক্তিগত ২০ রান ফিরেন তিনিও। ৩৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তুলেন তামিম-সাকিব। ৯৩ রানের জুটির পথে দু’জনেই করেন অর্ধশতক। ইনিংস বড় করতে ব্যর্থ তামিম-সাকিব দু’জনে ৬৪ ও ৫১ রানে ফিরলেও মুশফিক-রিয়াদের ফিফটিতে ২৯৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

টাইগারদের পক্ষে তামিম ও মুশফিক ৬৪, সাকিব ৫১ ও রিয়াদ অপরাজিত থাকেন ৪৩ বলে ৬৪ রানে। চট্রগ্রামে এটি টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ৷ উইন্ডিজের পক্ষে রেইফার ও আলজারি জোসেফ ২ টি করে উইকেট নেন।

২৯৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সাইফুদ্দিন ও মিরাজের দূর্দান্ত বোলিংয়ে একে একে উইকেট হারাতে থাকে উইন্ডিজ। রভমান পাওয়েলের ৪৭ ছাড়া উইকেটে থিতু হতে পারেননি কেউই। সাকিব সামান্য ইঞ্জুরিতে পড়লেও দল ১২০ রানের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে। উইন্ডিজের পক্ষে পাওয়েল সর্বোচ্চ ৪৭ রান করেন, টাইগারদের পক্ষে সাইফুদ্দিন ৩ টি ও মিরাজ নেন ২ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »