নিজেকে টেস্ট দলের আশেপাশেও দেখেন না ম্যাক্সওয়েল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের এক জনপ্রিয় নাম গ্লেন ম্যাক্সওয়েল। ছোট ফরম্যাটে ভালো পারফর্ম করে নিজেকে টেস্টে একাদশে নিয়ে যেতে পারেননি তিনি। যে কারণে টেস্ট দলে জায়গা পাওয়ার আশা ছেড়ে দিয়ে ছোট ফরম্যাটের দিকে বেশি মনোযোগী হচ্ছেন তিনি।

২০১৩ সালেই টেস্ট দলের টুপি মাথায় উঠেছিলো ম্যাক্সওয়েলের। কিন্তু সাদা বলের দুরন্ত এই অলরাউন্ডার নিজেলকে যেন হারিয়ে খুঁজেছেন টেস্ট ফরম্যাটে। এই কারণেই ৭ টেস্টেই থমকে গিয়েছে তাঁর টেস্ট যাত্রা। যেখানে ঝুলিতে ভারতের বিপক্ষে করা একটিই সেঞ্চুরি রয়েছে তাঁর। একই সঙ্গে রয়েছে ৮টি উইকেট।

সম্প্রতি দলের ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার পরেও জাতীয় দলের টেস্ট স্কোয়াডের আশেপাশেও নিজেকে দেখছেন না ম্যাক্সওয়েল। বরং তরুণ ক্রিকেটারদের প্রশংসা ঝরেছে তাঁর কন্ঠে।

ম্যাক্সওয়েল এ প্রসঙ্গে বলেন,”সত্যি বললে আমার মনে হয়না আমি এর (টেস্ট দল) আশেপাশেও রয়েছি। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা আগাচ্ছে এবং হাতে এমন কিছু খেলোয়াড় আছে যারা অনেক অনেক ভালো প্রথম শ্রেনির খেলোয়াড়। ক্যামেরুন গ্রিণ পরবর্তী তারকা হতে যাচ্ছে। পুকোভোস্কি, ট্রাভিস হেড যারা রয়েছে টেস্টে তাদের গড়ও ৪০ এর মতো।”

টেস্ট ক্রিকেটের সম্মান অর্জনের চেয়ে ওয়ানডে দলে জায়গা ধরে রাখাকেই শ্রেয় ভাবছেন ম্যাক্সওয়েল।

তিনি আরও বলেন,”দুই পাশে ধারযুক্ত তরবারির মত পরিস্থিতি এটি। অবশ্যই সকলেই নিজেকে সামনে বাড়িয়ে বেশি সম্মান (টেস্ট দল) অর্জন করতে চায়। তবে ওয়ানডে দলে জায়গা হারানোর ঝুঁকি নিয়ে এটি করা লাভজনক নয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »