আসন্ন সিরিজে থাকছেন বাংলাদেশের ‘৪’ আম্পায়ার

নিউজ ডেস্ক »

আসন্ন বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য আম্পায়ারদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সিরিজে ম্যাচ রেফারি, অন ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন বাংলাদেশিরা।

তিনটি ওয়ানডে ম্যাচেই ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন নাঈমুর রশিদ রাহুল। এছাড়া অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল।

এছাড়া টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন গাজী সোহেল, একই দায়িত্বে থাকবেন তৃতীয় ম্যাচেও। দ্বিতীয় ম্যাচে এই দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। প্রথম দুই ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভির আহমেদ, তৃতীয় ম্যাচে মুকুল থাকবেন এই ভূমিকায়। তিন ম্যাচেই ডিআরএস পরিচালনা করবেন হেনরি এলিসন।

একনজরে ওয়ানডে সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা

তারিখ ম্যাচ শুরুর সময় ম্যাচ ভেন্যু ম্যাচ রেফারি (আইসিসি) অন ফিল্ড আম্পায়ার (আইসিসি) অন ফিল্ড আম্পায়ার (বিসিবি) টিভি আম্পায়ার (আইসিসি) চতুর্থ আম্পায়ার (বিসিবি) ডিআরএস

২০ জানুয়ারি সাড়ে ১১টা ১ম ওয়ানডে মিরপুর নাঈমুর রশিদ রাহুল শরফুদ্দৌলা ইবনে সৈকত মাসুদুর রহমান মুকুল গাজী সোহেল তানভির আহমেদ হেনরি এলিসন

২২ জানুয়ারি সাড় ১১টা ২য় ওয়ানডে মিরপুর নাঈমুর রশিদ রাহুল শরফুদ্দৌলা ইবনে সৈকত মাসুদুর রহমান মুকুল মাসুদুর রহমান মুকুল তানভির আহমেদ হেনরি এলিসন

২৫ জানুয়ারি সাড়ে ১১টা ৩য় ওয়ানডে চট্টগ্রাম নাঈমুর রশিদ রাহুল শরফুদ্দৌলা ইবনে সৈকত মাসুদুর রহমান মুকুল গাজী সোহেল মাসুদুর রহমান মুকুল হেনরি এলিসন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »