শর্তসাপেক্ষে পাকিস্তান দলে ফিরতে রাজী আমির-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল বছর পাকিস্তান জাতীয় দল থেকে অবসর নিয়ে সারা বিশ্বে হইচয় ফেলে দিয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। তবে এক শর্তে অবসর ভেঙে আবার জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনি দাবি পাকিস্তানের গণমাধ্যমের।

তবে আমিরের এই শর্ত পূরণ হবে কি না তা নিয়ে থেকে গিয়েছে প্রশ্ন। অবসর নেওয়ার পর আমির দাবি করেছিলেন, পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের ‘অবহেলা’র কারণে তিনি জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন। আমির ঠিক করেছেন, এই দুইজন দল থেকে সরে গেলে আবারো জাতীয় দলে ফিরবেন তিনি।

আমির জানিয়েছেন, মিসবাহ ও ওয়াকার দায়িত্ব থেকে সরে দাঁড়ালে বা সরানো হলে, অর্থাৎ বর্তমান কোচিং প্যানেল পরিবর্তিত হলে তিনি নিজেকে আবারো জাতীয় দলের জন্য বিবেচনা করার সুযোগ করে দিবেন।

সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন,’‘আমি বোর্ডকে জানাবো আমি খেলার জন্য প্রস্তুত আছি, যদি নতুন টিম ম্যানেজমেন্ট জায়গা করে নেয়। আমি মনে করি না এই বর্তমান ম্যানেজমেন্টের সাথে সবকিছু আবার ঠিকঠাক হতে পারে, কারণ হুট করে তো আমার মনোভাব বদলে যায় না।”

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »