নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল টেস্টের তৃতীয় দিনে দারুণ ব্যাটিং করেছে শার্দুল ও সুন্দর। ব্রিসবেন টেস্টে অভিষক্ত ওয়াশিংটন সুন্দর এবং প্রথমবার ব্যাট হাতে নামা শার্দুল ঠাকুরের ব্যাটিং সেটিই প্রমাণ করেছে। আর শার্দুল তাঁর এমন চোখ ধাঁধানো ব্যাটিংয়ের কৃতিত্ব দিচ্ছেন কোচ রবি শাস্ত্রীর বলা একটি কথাকে।
শার্দুল ব্যাট হাতে তিনি ৬৭ রানের ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। ভালো খেলার বিষয়ে কোচ তাকে বলেন,”অস্ট্রেলিয়াতে ভালো খেলতে পারলে সবাই তোমাকে ভালোবাসবে।”
এই প্রসঙ্গে শার্দুল বলেন,”আমি যখন উইকেটে গিয়েছি পরিস্থিতি আমাদের অনুকূলে ছিলো না।তারা (অস্ট্রেলিয়া) আমাদের উপরে চড়াও হয়েছিলো। দর্শকরাও অস্ট্রেলিয়ান বোলারদের উৎসাহ জোগাচ্ছিলো। কিন্তু তখনই ওয়ানডে খেলতে নামার আগে রবি শাস্ত্রীর আমাকে বলা একটি কথা মনে পরে। সে (শাস্ত্রী) বলেছিলো, অস্ট্রেলিয়াতে ভালো খেলতে পারলে তুমি পুরষ্কৃত হবে, মানুষ তোমাকে পারফরম্যান্সের জন্য ভালোবাসবে। আমার তখন মনে হয়েছে আমি এখানে পারফর্ম করতে পারলে মানুষ আমাকে ভালোবাসবে। একই সঙ্গে আমার দলকে সহায়তা করতে পারবো।”
উপরের সারির ব্যাটসম্যানরা খাবি খেয়েছে সেখানে এই দুই টেল এন্ডারের সফলতার পেছনে নিজেদের ধৈর্যকেই ভাবছেন শার্দুল।
তিনি আরও বলেন,”আমরা প্রথমে রক্ষণাত্মক থাকার করার চেষ্টা করেছিলাম। যখনই বুঝলাম উইকেটে কিছুটা বাউন্স রয়েছে তখন সুযোগের অপেক্ষা করেছি। লুজ ডেলিভারি পেলেই সেটা কাজে লাগিয়েছি।”
