নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৯ বিশ্বকাপের পরে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। বিশ্বকাপের সময়ের সেই ম্যাচের একটি ছবি প্রায়শই দেখা যায়- বল করতে যাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন, আর পাশে হেঁটে হেঁটে তাকে পরামর্শ দিচ্ছেন সাকিব আল হাসান। এক বছরেরও বেশি সময় পর সাকিব-সাইফউদ্দিন আবারো একসাথে খেলতে নামবেন ক্যারিবীয়দের বিপক্ষেই।
জুনিয়র সতীর্থ হিসেবেই সাকিবের প্রতি অগাধ আস্থা আর ভক্তি সাইফউদ্দিনের। সেই সাকিবের ক্রিকেটে প্রত্যাবর্তনের সিরিজে বাঁধভাঙা উচ্ছ্বাস তার। জানালেন, সাকিব দলে ফিরেছেন বলে অন্যরকম পূর্ণতা এসেছে তাদের অনুভূতিতে।
গণমাধ্যমে সাইফউদ্দিন বলেন,’‘সবচেয়ে বড় কথা হল আমাদের মাঝে সাকিব ভাই প্রায় এক বছর পর ফিরে আসছে। যার কারণে ভালো লাগাটা অন্যরকম। ঘরের মাঠে খেলা, হোম সিরিজ, এজন্য আরও বেশি উদ্দীপনা পাচ্ছি।’’
এতদিন ঘরোয়া ক্রিকেট খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরছে দীর্ঘ সময় পর। সাইফউদ্দিন গর্বিত- কারণ দেশের হয়ে খেলাই তার জন্য সবচেয়ে স্বস্তিদায়ক বিষয়
সাইফউদ্দিন বলেন,”অনেক খুশির ব্যাপার। আসলে প্রকাশ করার মত না। এতদিন ঘরবন্দী ছিলাম, এরপর ঘরোয়া ক্রিকেট খেললাম। জাতীয় দলের জন্য নিজেকে পরিণত করা, জাতীয় দলের হয়ে খেলা- এটা অন্যরকম গর্বের বিষয়।”
