নিউজ ডেস্ক »
বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ ম্যাচে মাঠে নামা হচ্ছে না ভারতীয় পেস সেনশেসন জাসপ্রীত বুমরাহর। এর আগে ইনজুরির কারণে অভিজ্ঞ দুই পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদব সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন।
এবার ভারতের জন্য বড় দুঃসংবাদ হয়ে আসলো বুমরাহর ছিটকে যাওয়া। এছাড়া ব্রিসবেন টেস্টে দেখা যাবে না অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও। দলের দুই সেরা ক্রিকেটার না থাকায় ব্রিসবেন টেস্টে ভারতের জন্য বড় কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
বুমরাহর ইনজুরিটা মূলত পেটের ব্যথার কারনে আর এ কারণে অস্বস্তিতে আছেন তিনি এবং ভারতীয় দলও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না, তাই আপাতত চতুর্থ টেস্টের পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছে এই ডানহাতি পেসারকে। সিডনিতে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেই বুমরাহকে অস্বস্তিতে ভুগতে দেখা গিয়েছিল।
বুমরাহ ছিটকে যাওয়ার কারণে হয়তো কপাল খুলতে যাচ্ছে থাঙ্গারাসু নটরাজনের। ওয়ানডে ও টেস্ট সিরিজেও তিনি ছিটকে যাওয়া ক্রিকেটারদের বদলে মূল দলে জায়গা করে নিয়েছিলেন।
আগামী ১৫ জানুয়ারি ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের মধ্যকার চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচ।
