নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু এখন কেবল সময়ের ব্যাপার। ইতিমধ্যে গতকাল বাংলাদেশে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামার অপেক্ষায় তারা।অন্যদিকে ভিন্নতা রেখে সিরিজের ম্যাচ গুলোর সময়সূচী প্রকাশ করেছে বিসিবি ।
বিসিবির চুড়ান্ত সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে এবং টেস্ট ম্যাচ শুরু হবে সকাল ৯ টায়। তবে সাধারণত ম্যাচ শুরু সময় আরো পরে হয়। তবে এবার এমন সময়সূচী করার কারণ ব্যাখ্যা করেছেন বিসিবি সিও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সাধারণত ওয়ানডে ম্যাচগুলো দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে শুরু হয়। এছাড়া দেখা যায় শুরু হয় ১ টা ৩০ মিনিটেও শুরু হতে। তবে এবার সময় দেওয়া হয়েছে দুপুর ১১:৩০ মিনিট। আবার দিবারাত্রি না হলে সকাল নয়টা-সকাল দশটার মাঝেই শুরু হয়ে থাকে ম্যাচগুলো।
এ বিষয়ে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, “অনেকগুলো বিষয় এখানে বিবেচনা করা হয়েছে। ব্রডকাস্ট, টিম ম্যানেজমেন্ট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সবার সাথে আলোচনা করেই এ সিদ্ধান্তগুলো হয়। ম্যাচের সূচিটা সেভাবেই করা হয়েছে।”
গতকাল বাংলাদেশে পা রেখে এখন আইসলেশনে উইন্ডিজ ক্রিকেটাররা। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে তারা। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে ক্যারিবিয়ানরা।
নিউজ ক্রিকেট/সুফিয়ান।
