প্রস্তুতি ম্যাচ খেলতে মুখিয়ে আছেন শান্ত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা পরবর্তী সময়ে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। গেল বছর বিসিবি প্রেসিডেন্ট কাপসহ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে একটা দলের নেতৃত্বে ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে ফাইনালও খেলেছিল দলটি। এরপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

আজ রবিবার (১০ জানুয়ারি) শুরু হয়েছে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি ক্যাম্প। শান্ত জানিয়েছেন দীর্ঘদিন পর দলের সবার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা উপভোগ করছেন তিনি। পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য অনুশীলন ম্যাচের দিকেই তাকিয়ে আছেন তিনি।

শান্ত বলেছেন,”অবশ্যই অনেক বেশি এক্সাইটেড। অনেক দিন পরে সবাই একসাথে ন্যাশনাল ক্যাম্পে আবার জয়েন করছি। খুব ভালো একটা অনুশীলন সেশনও হইছে এবং উপভোগ করছি সবার সাথে একসাথে অনেক দিন পর দেখা হইলো। যদিও লাস্ট টুর্নামেন্টটা আমরা একসাথে ছিলাম বাট একসাথে ড্রেসিংরুম শেয়ার করাটা ভিন্ন অনুভূতি। অনেক বেশি উপভোগ করছি।”

২০ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ এবং ২৫ জানুয়ারি তৃতীয় ম্যাচ। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ১৪ এবং ১৬ ফেব্রুয়ারি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। এই ম্যাচ দুটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শান্ত।

তিনি বলেছেন,”অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পর আমরা খেলবো কিন্তু আমি মনে করি প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে কারণ লাস্ট একটা টুর্নামেন্ট খেলছি, প্রেসিডেন্টস কাপও আমরা সবাই অলমোস্ট খেলছি। সো প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে তারপরও অনেক দিন পরে। অনুশীলনে আমরা ওই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করছি। আমাদের অনুশীলন ম্যাচও হবে। সো এই অনুশীলন ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় খুব বেশি একটা সমস্যা হবে না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »