অস্ট্রেলিয়া সফর শেষ জাদেজার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

একের পর এক দুঃসংবাদ পেয়েই যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। প্রথমে শামি তারপর যাদব এবার সিডনি টেস্টের মাঝপথে বড় ধাক্কা খেলো ভারত। দলটির অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চলতি টেস্ট তো বটেই মেলবোর্ন টেস্ট থেকেও ছিটকে গেছেন। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জাদেজার বুড়ো আঙুলে চিড় ধরেছে। এর ফলে সিরিজ শেষ না করেই দেশে ফিরে যেতে হচ্ছে তাঁকে। অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। এমনকি অস্ত্রোপচারও করাতে হতে পারে তাঁর আঙুলে।

ভারতের প্রথম ইনিংসের ৯৯তম ওভারে এই চোট পান জাদেজা। অজি পেসার মিচেল স্টার্কের চতুর্থ বলে ডিফেন্স করার সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। এরপর ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন তাঁকে। এরপর ব্যাটিং শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আউট হয়েছেন ৩৭ বলে ২৮ রানের ইনিংস খেলে। প্রথম ইনিংসে ৪ উইকেট দখল করে ভারতের সেরা বোলার জাদেজাই।

এছাড়া দ্বিতীয় ইনিংসেও মাঠে নামতে দেখা যায়নি পান্তকে। এর আগে ভারতের ইনিংসের ৮৫তম ওভারে কামিন্সের করা পঞ্চম বলটি সরাসরি গিয়ে লেগেছিল পন্তের বাঁ হাতের কনুইয়ে। এরপর ফিজিও তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর আবার ব্যাটিংয়ে ফিরলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »