ডেস্ক রিপোর্ট »
আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন প্রায় ১৮ বছরের বেশি সময়। বাংলাদেশ জাতীয় দলের সবার চাইতে বেশি অভিজ্ঞতা। কিন্তু ফর্ম আর সামনের পরিকল্পনার কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলে নেই দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফি গত মার্চে অধিনায়কত্ব থেকে অবসর নিলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তিনি বার বার জানিয়েছেন তিনি ভালোসেবে ক্রিকেটটা খেলে যেতে চান। সেটা জাতীয় দল হোক কিননা ডমেস্টিক লিগ।
তবুও আসন্ন সিরিজে বাদ পড়েছেন মাশরাফি। তবে বোর্ড কর্তা ও সাবেক ক্রিকেটার আকরাম খান মনে করেন আসন্ন সিরিজে মাশরাফির শূন্যতা অনুভব করবে জাতীয় দল।
সাংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘মাশরাফি একজন গ্রেট খেলোয়াড় কোন সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। তার মতো একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকটা দলের শক্তি কমিয়েছে এবং ওর যে অভিজ্ঞতা সেটার অভাব কিন্তু সবাই অনুভব করবে।’
২০ জানুয়ারী হতে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। করোনা ভাইরাসের কারণে স্টেডিয়ামে দর্শক ফেরানো হবে কিনা তা নিয়ে এখবো সংশয়ে রয়েছে বোর্ড। তবে দর্শকশূন্য স্টেডিয়ামে সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির এমনটাই জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে আকরাম আরো বলেন, ‘এখনো পর্যন্ত আমরা দর্শকবিহীন পরিকল্পনায় আছি। কিন্তু দেখি ওটা নিয়ে আলাপ আলোচনা চলছে, এখনো সময় আছে। তো আমরা আলাপ আলোচনা করবো। কিন্তু এখনো পর্যন্ত দর্শক ছাড়াই।’
নিউজক্রিকেট/আরআর
